অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে আলোচনা সভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৭২

চরফ্যাশন প্রতিনিধি : দালাল মুক্ত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে চরফ্যাশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় নিউ স্কয়ার হাসপাতালের হল রুমে উপজেলার বেসরকারি স্বাস্থ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী। সভায় বক্তারা বলেন,ছাত্র জনতার রক্তে ভেজা কালো রঙের পিচ ঢালা রাজপথ এদেশের মানুষকে অধিকার আদায় করে দিয়েছে। স্বৈর শাসক গোষ্ঠী এদেশের মানুষের মৌলিক অধিকার হরন করেছে। আর এদেশের ছাত্র জনতা মানুষের ভাতের অধিকার, চিকিৎসার অধিকারসহ মৌলিক অধিকার রক্ষায় জীবন দিয়ে ওই জালিম সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাই চরফ্যাশন উপজেলায় যেন মানুষের শেষ ভরসা চিকিৎসা সেবায় যেনো কোনো প্রকার অন্যায় অত্যাচার না হয় সেই দিকে সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যাতেকরে চিকিৎসা সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে সেইদিকে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। উশৃংখল ও দালাল মুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গঠন করাসহ রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেয়ার জন্যও অনুরোধ জানানো হয়। এসময় বেসরকারী ক্লিনিক আধুনিক হাসপাতালের ব্যবস্থাপক তিতু মিয়াজি, চরফ্যাশন ডায়গস্টিকের পরিচালক মো.রিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...