অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

২৯১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে বসতঘরের গ্রিলের তালা ভেঙে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও চোর চক্র বসতঘরের আলমিরা এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলে। শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে।
লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি জানান, আমার ভাই শুক্রবার তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য স্বপরিবারে ঢাকায় যান। তাই তাদের বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে ফাঁকা বসতঘরে হানা দেয় চোর চক্র। তারা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে থাকা অন্তত ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্র ঘরের আলমিরা এবং শুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি আমরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি। 
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বসতঘরে চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিগগিরই এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...