অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২৯৬

গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, আপনারা দেখছেন গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীগোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসদের কাজ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না। সব অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে আবলতাবল বক্তব্য বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, সে একেকবার একেক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। কি বিপদজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগে বাধ্য করেছে। এ আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি।

এর আগে তিনি ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ইকবাল, মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মেডিকেলের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...