অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কথা বলিনি: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৩০৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি।  নির্বাচন আয়োজন করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, আমরা সেই সময় দিয়েছি।

সোমবার (১২ আগস্ট) বিকেলে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী, যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এ সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।

আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, সে মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা আবার বিদেশে বসে গণজাগরণের বিজয়কে নস্যাৎ করার পাঁয়তারা করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে বলেও যোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, এ দলটি দেশের এতগুলো ছাত্র-জনতা-শিশু হত্যা করার পরও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। আমরা মনে করি, বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। সরকার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে কিন্তু কোনো হত্যাকারী দলের সঙ্গে কথা বলবে না।  

সোমবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠকে দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...