লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৬
৪৭০
লালমোহন প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পৃথিবীর সবচেয়ে সাহসী জাতি বাঙালি। এখানকার নিরস্ত্র শিক্ষার্থীরা হলো বড় যোদ্ধা। তারা স্বৈরাচার শেখ হাসিনাকে টেনে নামিয়েছে। বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে অর্থশূন্য করে গেছে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতায় থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সকল সীমা অতিক্রম করেছিল। এই সীমা লঙ্ঘণের কারণেই আওয়ামী লীগ আজ বিপদে। সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে দেশের সকল জনগণ এখন খুশি। ওরা মনে করেছিল আল্লাহ নেই। তারা আজীবন ক্ষমতায় থাকবে। মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে এক ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে। ৬ বছর পর নিজ এলাকায় ফিরে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা এবং পৌরসভা বিএনপির আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ নিজেই। বিএনপির দুর্গ হিসেবে ক্ষ্যাত লালমোহনে দীর্ঘ ১৭ বছর লালমোহনে বিএনপি এই জনসমাবেশ এর আয়োজন করতে পেরেছে।
লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে ও লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, লালমোহন পৌরসভা বিএনপির আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ স্থানীয় আরো অনেকে বক্তব্য রাখেন।
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী সব দেশের সাথে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাই। আমরা ছোট একটি দেশ। আমাদের মানুষ অনেক কষ্টে আছে। বাজারে জিনিস পত্রের দাম আকাশ চুম্বি। বাজারের উর্দ্ধগতি রোধ করে আমরা দেশের মানুষের মুখে অন্ন তুলে দিতে চাই। আমরা দারিদ্র দূর করতে চাই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে থাকতে চাই। আমাদের উপর যে অন্যায় করা হয়েছে, আমরা তা করতে চাই না। কারো প্রতি জুলুম নির্যাতন আমাদের কেউ যেন না করে। হিন্দু পরিবারগুলো সবচেয়ে বেশি নিরাপদ বিএনপির আমলেই থাকে।
অপরদিকে ঢাকায় আন্দোলনে লালমোহনের নিহত আট পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে এসে সমবেত হন। নেতাকর্মীদের পদচারণায় এ সময় জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক