অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ রাত ০৮:১৫

remove_red_eye

৩০৮

চরফ্যাশন প্রতিনিধি : দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও জেল-জুলুমের বিচারের দাবিতে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি’র তিন দিনের ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে চরফ্যাশন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার নেতৃত্বে  উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে উপজেলার সর্বস্তরের  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুধবার (১৪ আগষ্ট) উপজেলার শিবা চৌমহনী বাজার, রৌদের হাট বাজার, দুলারহাট থানা সদর ও হাজিরহাট বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিবা চৌমহনী বাজারে বিক্ষোভ সমাবেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক হাবিব হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক খালেক পাটোয়ারী ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ইউসুফকে দল থেকে বহিস্কার করেন উপজেলা বিএনপি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তিনি বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবে  হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে এসেছে।
তিনি তারা আরো বলেন, আওয়ামী সরকারের আমলে বিএনপি’র যেসব কর্মী বিনা কারণে মামলার সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি গণ অভ্যুত্থানে গণ হত্যায় ছাত্র জনতা নিহতের ঘঠনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বচ্চ শাস্তি সাইট হবে। এছাড়াও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো হামলা ভাঙচুর না হয় সেদিকে সকলকে সচেতন থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,প্রেসক্লাব সম্পাদক ও যুবদল সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,স্বেচ্ছাসেবকদল সভাপতি মীর সায়েদ যুবদল যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি ও পৌর যুবদল নেতা বাধন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...