অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে যুগান্তরের সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ রাত ০৮:১৯

remove_red_eye

৪০৩

শশীভূষণ প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট ) বিকালে আসরের নামাজ পড়তে গেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ডাক চিৎকারে মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকালে তিনি তার বাসা সংলগ্ন আল মদিনা মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় দুর্বৃত্তচক্র তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। ফের নামাজ শেষে তাকে আবারও ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান । দূর্বৃত্তচক্র তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করেন। তার চিৎকারে মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসেন। 
 
তিনি আরও জানান, তিনি কিছু বুঝে উঠার আগেই দূর্র্বৃত্তচক্র লোহার রড দিয়ে তাকে এলোপাথারী মারধর শুরু করেন। এসয় তাদের মারধরে তার মাথায় আঘাত প্রাপ্ত হন ও একটি হাত ভেঙে যায়। হামলাকারীদের মারধরে তিনি সংঙ্গাহীন হয়ে পরলে তার সঙ্গে থাকায় মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
 
সাংবাদিক আমির হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ চরফ্যাশন কর্মরত সকল সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওয়াতায় এনে বিচারের দাবী জানান।
 
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে আহত সংবাদিকের জবানবন্দী নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...