অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ রাত ০৮:২১

remove_red_eye

২৪৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ওই দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। ‘দফা এক-দাবি এক, দুই শিক্ষকের পদত্যাগ’ এমন ¯েøাগান নিয়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান। পরে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সরকারি বিদ্যালয় হওয়ার পরেও বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের ল্যাবের প্রয়োজনীয় সামগ্রীও বিক্রি করে ফেলেছেন ওই দুই শিক্ষক। প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমি বিক্রি এবং লিজ দিয়ে টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি; যোগ্যতা না থাকা স্বত্তে¡ দুর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছে। তাই এখন তাদের পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীদের এসব অভিযোগের ব্যাপারে মুঠোফোনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষকের ইন্ধনে শিক্ষার্থীরা এ কাজ করেছে। আমি বর্তমানে বিদ্যালয়ের কাজে ঢাকায় রয়েছি।
অপরদিকে সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। যার জন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে কয়েকটি দাবি সম্বলিত লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...