অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ইলিশা ফেরিঘাটে শ্রমজীবী মানুষের ভিড়

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই মে ২০২০ বিকাল ০৪:০৪

remove_red_eye

১০৩১

অচিন্ত্য মজুমদার:: ভোলার ইলিশা ফেরিঘাটে আজও কর্মস্থলে যাওয়ার আশায় শ্রমজীবী মানুষের ভিড় করেছে। শনিবার সকাল থেকেই  ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর ও চট্টগ্রামগামী কর্মজীবী এসব শত শত শ্রমিক পারাপারের অপেক্ষায় ফেরিঘাটে ভিড় জমায়। সকাল ৯টায় ‍"কাবিরী" নামের একটি ফেরি ঘাট থেকে ছেড়ে যায়।  তবে ঘাটে পুলিশ এবং কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারনে কোন যাত্রী ফেরিতে উঠতে পারেনি। ফলে পণ্যবাহী পরিবহন ও এ্যাম্বুলেন্স নিয়ে ফেরিটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।  

এর আগে গতকাল শুক্রবার বিকেলে প্রায় ৬ শতাধিক যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে আসা দুটি ফেরি প্রশাসনের বাঁধার কারণে ঘাটে ভিড়তে পারেনি। পরে যাত্রীরা ফেরীতে ভাঙচুর চালালে রাত ৯টার দিকে ফেরি কর্তৃপক্ষ যাত্রীসহ ফেরিটি ঘাটে ভিড়াতে বাধ্য হয় ।      

এদিকে ঘাটে আসা যাত্রীরা বলছে একাধিকবার এসেও তারা পারাপার হতে পারেনি। এখন কর্মস্থলে না গেলে ঈদের বেতন বোনাস না পাওয়ার পাশাপাশি চাকুরী হারাতে হবে বলছেন তারা।

শ্রমজীবী এসব যাত্রীদের কর্মস্থলে যাওয়ার কোনো সরকারি নির্দেশনা রয়েছে কি না জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ভোলা থেকে সব ধরনের যাত্রী পারাপারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কোনক্রমেই কাউকে ভোলা আসতে অথবা জেলা থেকে বাইরে যেতে দেওয়া হবে না। এখন লক্ষীপুর থেকে ছেড়ে আসার আগে যাত্রী নেয়া হয়নি বিষয়টি নিশ্চিত করার পর ফেরি ছাড়ার অনুমতি দেয়া হচ্ছে বলেও জানান জেলার প্রধান এই কর্মকর্তা।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...