অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজের মরদেহ চরফ্যাসন থেকে উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ১০:০৯

remove_red_eye

৩৩৫

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন : গত ১৩ আগস্ট মঙ্গলবার চাঁদপুর পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমণে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ নববধূসহ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানাপুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার বেতুয়া মেঘনা নদীর পাড়ে একটি মরদেহ ভেসে আসলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। চরফ্যাশন থানাপুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম সেতু(৩০) সে নিখোঁজ নববধূর আত্মীয় ও চাঁদপুর জজকোর্টের সেরেস্তাদার মোহসীন উদ্দিন আহমেদের মেয়ে এবং ব্রাক অফিসার ফারুক হোসেন তৈয়বের স্ত্রী ও তাদের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 

জানাগেছে .চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় তার গ্রামের বাড়ি হলেও চাঁদপুর শহরের নাজির পাড়ায় বসবাস করতেন তিনি। শনিবার সকাল ১০টায় চরফ্যাশন থানাপুলিশ সেতুর ফুফা মো. মাসুদের নিকট লাশ হস্তান্তর করেন বলে জানান ওসি শাখাওয়াত হোসেন। তিনি জানান,খবর পেয়ে এসআই ইয়াসিন পাইক ও এসআই শাহীন লাশ উদ্ধার করে মৃতের পরিচয় শনাক্ত করেন। নিহত সেতুর ফুফা জানান,লাশ গ্রহণ করে গ্রামে নিয়ে দাফন করা হবে। তিনি আরও জানান,গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণ বাজার থেকে নৌকায় করে ঘুরতে বের হন কোরিয়ান প্রবাসী নাঈম খান ও তার নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) আত্মীয় সেতু এবং বন্ধু মাজহারুল (৩৩) আত্মীয় মুনিয়া (২৬)। সকলের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চরমুকন্দি গ্রামে। নৌকায় ঘুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড ঘাটে আসার সময় ঢেউ ও স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৪জন উদ্ধার হলেও নববধূ ফাহিমা ও সেতু নিখোঁজ হয়ে যায়। সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ভোলার দৌলতখান থানাপুলিশ নববধূ ফাহিমার লাশ নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...