অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার ইলিশা ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে টিকেট সহকারি বদলি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২০ রাত ০৮:১০

remove_red_eye

১০৪৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা প্রাদুরভাবের মধ্যে ভোলার ইলিশা-লক্ষèীপুর ও ভোলা ভেদুরিয়া-বরিশালের লাহারহাট রুটের  ফেরিতে পন্যবাহি পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া না দিলে হয়রানির শিকার হতে হয় ট্রাক চালকদের। আর এই অতিরিক্ত ভাড়া আদায় করছে স্বয়ং ফেরির অসাধু কিছু কর্মী। এমন অভিযোগের ভিত্তিতে ইলিশা ফেরিঘাটের টিকেট সহকারী হারুন অর রশিদকে ভোলা থেকে বদলি করা হয়েছে। আজ শনিবার ভোলা ইলিশা ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এমরান হোসেন  বদলির বিষয় নিশ্চিত করেন।

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা চালকরা জানান, ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাটে সরকার নিধারিত ভাড়ার চাইতে বেশী ভাড়া আদায় করছে ফেরির কিছু কর্মী ।  কিন্তু বাড়তি টাকা নেওয়ার কোন রশিদ দিচ্ছেন না বিআইডব্লিউটিসির কর্মীরা। ভুক্তভোগী চালকরা জানান, বাড়তি ভাড়া না দিলে ঘাটে আটকে থাকতে হয় দিনের পরদিন। ইলিশা ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা পিক-আপ চালক আনোয়ার জানান, তার পিক-আপ গাড়িটি পারাপারের জন্য বিআইডব্লিউটিসি অফিসে গিয়ে টিকেট কাটতে গেলে তার কাছ থেকে দুই হাজার দুইশত টাকা নেওয়া হয়েছে। অথচ তাকে দেওয়া টিকেটের গায়ে সরকারিভাবে নির্ধারণ করা ভাড়ার পরিমাণ এক হাজার ৬ শত টাকা লেখা রয়েছে। শুক্কুর আলী নামে আরেক গাড়ি চালক জানান, তার কাভার্ড ভ্যানের টিকেটের জন্য বিআইডব্লিউটিসি অফিসে গেলে তার কাছ থেকে দুই হাজার ছয়শো টাকা নেওয়া হয়েছে। অথচ তাকে দেওয়া হয়েছে ১ হাজার ৭০০ টাকার টিকেট। প্রায় প্রতিটি গাড়ি থেকেই অতিরিক্ত ৫ শত টাকা করে আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায়, প্রতিদিন ভোলা ইলিশা ও ভেদুরিয়া ঘাটে যানবাহন প্রতি অতিরিক্ত ৫ শত টাকা করে যে টাকা নেয়া হয়,তাতে মাসে ৭ থেকে ১০ লাখ টাকা উঠানো হয় বলে অভিযোগ রয়েছে। আর এই টাকা  ভাগবাটোয়া করে মাস শেষে। এসব অনিয়মের সাথে ভোলা-লক্ষèীপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এমরান হোসেন জড়িত নয় বলে দাবী করলেও অভিযোগের তীর তার দিকে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া অভিযোগে ইলিশা ফেরিঘাটের টিকেট সহকারী হারুন অর রশিদ বদলি করা হয়েছে। হারুন ২ বছর ধরে ভোলায় চাকুরি করতেন। কঠোরভাবে বলা হয়েছে অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নেয়।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...