অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে গণহত্যার দায়ে হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৪১৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই  উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের  নেতা কর্মীরা উপজেলা দলীয় অফিসের সামনে সমাবেশ স্থলে উপস্থিত হয়। রবিবার বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন রাশেদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভ‚ঁইয়া, উপজেল স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব মাজাহারুল ইসলাম, যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান কবির, আখতারুজ্জামান বশির, আবুল ফাতা, জামাল উদ্দিন, শিমুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন  বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা নির্বিচারে গণহত্যায় রাজপথ রঞ্জিত করেছিল। ছাত্র জনতার আন্দোলন দমাতে হাসিনা পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে  অনেক মায়ের বুক খালি করেছে। ভারত থেকে পলাতক হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সমাবেশ শেষে হাসিনার বিচার দাবিতে দলীয় অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের শহীদ মিনার চত্বর ঘুরে দলীয় অফিসের সামনে এসে শেষ হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...