অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বসত ঘরে দূর্ধষ চুরি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৪ রাত ০৯:২৮

remove_red_eye

৪০৫

দৌলতখান  সংবাদদাতা : ভোলার দৌলতখানে বসত ঘরে দূর্ধষ চুরি সংঘটিত  হওয়ার সংবাদ পাওয়া গেছে। সংঘবদ্ধ চোর চক্র ঘরে প্রবেশ করে ঘরে সংরক্ষিত  স্বর্ণালংকার, কাপড় চোপড় ও বিভিন্ন  মালামাল নিয়ে গেছে। চুরি  হওয়া স্বর্ণালংকার ও মালামালের মূল্য বাজার দর   অনুযায়ী প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে। দূর্ধষ চুরির এঘটনাটি ঘটেছে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের স্ত্রী পারভিন  আপার বাসায়। ওই ওয়ার্ডের চৌকিদার আবুল  কাশেম জানান এ ঘটনার আগেও আরও দুইবার একই ঘরে চুরি সংগঠিত হয়েছিল। সে  সময়ে স্থানীয় সালিশ মিমাংসার মাধ্যমে চুরি করে নিয়ে যাওয়া কিছু স্বর্ণালংকার মালেশিয়া প্রবাসী মনিরের স্ত্রী সালেহার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সালেহা সম্পর্কে পারভিনের স্বামীর ভাইয়ের স্ত্রী। এবারের চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও মালামালের সন্দেহের তীর সেই সালেহার দিকেই। বসত ঘরের মালিক পারভিন আপা জানান, এক আগস্ট পাশের বাড়িতে থাকা  শাশুড়ির কাছে ঘরের চাবি রেখে তিনি ঢাকায় চিকিৎসার  জন্য গিয়েছিল। ৬ আগষ্ট পাশের বাড়ির তার স্বামীর ভাইয়ের স্ত্রী তাসনুর বেগম তাকে মোবাইল ফোনে জানান  ঘরের সামনের দরজা তালা বদ্ধ থাকলেও  পেছেেনর দরজা খোলা। চুরির এমন সংবাদে তিনি তাৎক্ষণিক দৌলতখান থানাকে জানালে পুলিশ তাকে জানায়  থানার সামনের গেইট তালাবদ্ধ। এই মুহূর্তে পুলিশ বাহিরে যাওয়ার পরিবেশ নেই। ১৭ তারিখে ঢাকা থেকে তিনি বাসায় ফিরে এসে দেখেন চোরচক্র বাসার বিভিন্ন রুমের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে চুরি করে স্বর্ণালংকার কাপড়চোপড় ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ নিয়ে গেছে। এছাড়া  বিভিন্ন মালামাল তছনছ করে এলোমেলোভাবে ঘরের বিভিন্ন রুমে ফেলে রেখেছে। সরেজমিন স্থানীয় গণ মাধ্যম কর্মীরা রবিবার  পারভিন আপার বাসায় গিয়ে দেখেন বাসার বিভিন্ন রুমের মালামাল এলোমেলো ও তছনছ করে ফেলে রাখা হয়েছে। আলমারি ও ওয়ারড্রব গুলো ভেঙে থাকা অবস্থায় আছে।  রবিবার (১৯ আগস্ট) দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  চুরি হয়ে যাওয়া মালামালের তথ্য সংগ্রহ করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...