বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ০৮:৪৮
৩৮০
সাম্প্রতিক সময়ে সহিংসতার পর ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বারবার আয়োজনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করলেও শেষ অবধি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না।
পরিবর্তিত ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। মঙ্গলবার আইসিসির সভা থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটিই জানিয়েছে।
এ বছরের তিন থেকে ২০ অক্টোবর অবধি ঢাকা ও সিলেটের দুটি ভেন্যুতে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশের নিরাপত্তার প্রসঙ্গটি তোলা হয়। একদিন আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিসা হিলিও এ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।
আইসিসির নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবিও। যদিও এতদিন তারা ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বারবার বলছিলেন, বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা। বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসেবে শুরুতে ভারতের কথা ভাবা হয়েছিল। কিন্তু ওই প্রস্তাব নাকচ করে দেয় বিসিসিআই। পরে আগ্রহ প্রকাশ করে শ্রীলঙ্কা, জিম্বাবুয়েও। কিন্তু আবহাওয়া ও টাইম জোনের বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে আইসিসি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত