দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ রাত ০৮:০৪
৫৪১
আবুল খায়ের, দৌলতখান থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে অনেক বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ প্রতিশোধ নিতে নিজ হাতে আইন তুলে নিবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। হিন্দু ভাইয়েরা আওয়ামী লীগের থেকে বিএনপির শাসন আমলে নিরাপদে ছিল। বর্তমানে অন্তরবতীকালীন সরকারের সময়ও নিরাপদে আছেন। আপনারা ভবিষ্যতেও নিরাপদে থাকবেন। দৌলতখানে হিন্দু মুসলিম পরিবার একসাথে একইভাবে সুন্দর পরিবেশে বসবাস করবে। আলহাজ হাফিজ ইব্রাহিম বুধবার দীর্ঘ ১৭ বছর পর দৌলতখান দক্ষিণ বাজার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল জন সমুদ্রে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার দুপুরে লঞ্চযোগে ঢাকা থেকে ভোলায় পৌঁছালে লঞ্চঘাটে ও দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বিএনপির কয়েক হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ভোলার ইলিশা লঞ্চঘাটে নেমে দৌলতখান যাওয়ার পথে ঘুইংগার হাট, বাংলাবাজার ও মিয়ার হাটে পথসভায় বক্তব্য রাখেন।এর আগে দলীয় নেতাকর্মীরা তাকে পথে পথে গন সংবর্ধনা দেন।
তিনি আরও বলেন, দলের মধ্যে এ শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখতে হবে। বৃহত্তম দল হিসেবে বিএনপি গণতন্ত্র ও গণমানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আগামীতেও বিএনপির এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আপনারা কোন অপকর্ম করবেন না। এমন কোন অন্যায় কাজ করবেন না যাতে বিএনপির দুর্নাম হয়। দৌলতখানে হাফিজ ইব্রাহিম এর আগমনের সংবাদে সকাল থেকে লোকজন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে রাস্তার দুই পাশে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। বিকাল পাঁচটায় তিনি দৌলতখানে এসে পৌছলে উপস্থিত হাজার হাজার নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় প্রিয় নেতাকে বরণ করে নেন। এ সময়ে বিএনপি নেতা আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভ‚ঁইয়া, বিএনপি নেতা নাজিমউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টফি, পৌর বিএনপির সভাপতি গোলাম আজম পলিন, যুগ্ন সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা বশির মেম্বার, মাহবুব মোর্শেদ কুট্রি প্রমূখ উপস্থিত ছিলেন । পরে তিনি বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত