অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার করায় ইলিশায় ৩ মাঝিসহ দুই বোট জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২০ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

১০৯০

বাংলার কন্ঠ প্রতিবেদক:: বিশ্বে মহামারী ভাইরাস করোনা (কোভিট-১৯) এর প্রাদুর্ভাবের কারণে নৌ-পথে যাত্রীবাহী যে কোন ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট সংলগ্ন বুড়ির ঘাঠ এলাকা থেকে ২৫ জন যাত্রী নিয়ে ২টি ইঞ্জিন চালিত কাঠের বোট রবিবার দুপুরে ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
 
খবর পেয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদী থেকে রহিম (২২) মিরাজ (২৬) ও বেচু মাঝিসহ (১৭) ৩জন ট্রলার মাঝিকে আটক করেন। এসময় যাত্রী পারাপার করা ২টি কাঠের বোট জব্দ করা হয়।
 
আটককৃত ৩ মাঝিই লক্ষ্মীপুর বুড়ির ঘাট এলাকার বাসিন্দা। তারা যাত্রী প্রতি এক হাজার টাকা হারে ভাড়া নিয়ে যাত্রী পারাপার করার চেষ্টা করেন বলে জানান।
 
এসময় যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় প্রেরণ করা হয়।
 
আটককৃত মাঝিদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম মিঞার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে দশ হাজার টাকা টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বোট দুইটি ভ্রাম্যমান আদালতের হেফাজতে ফরিদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
 
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মির্জা বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। চলমান মহামারি সংকট শিথিলতার পরে আটককৃত ট্রলারের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবেন জেলা প্রসাশন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...