বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২০ সন্ধ্যা ০৭:০১
১০৪৭
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার লালমোহনে পৌর ২ নং ওয়ার্ড এলাকায় বিএনপি আমলের মৌমাছি বাহিনীর সেকেন্ড কমান্ডার সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে সন্ত্রাসী ক্যাডাররা প্রকাশে পিটিয়ে লঞ্চভাড়া কালেক্টর মোঃ জাহাঙ্গীরকে হত্যা করলেও গত ২০ দিনে কোন আসামী গ্রেফতার হয় নি। এ নিয়ে চরম ক্ষোভ জানান নিহতের পরিবার ও স্থানীয়রা। রোববার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত জাহাঙ্গীরের ছেলে মোঃ আলামিন শান্ত লিখিত অভিযোগে পিতার হত্যার বিচার দাবি করেন। এ সময় উপস্থিত নিহতের স্ত্রী পারুল বেগম, মেয়ে ফারিয়া কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, বিএনপি নেতা ও ক্যাডার বাহিনীর প্রধান মনিরুজ্জামানের মনিরের অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে।
তাদের প্রতিবেশি সাবেক অবসরপ্রাপ্ত প্রকৌশলী সামুদ্দিন মানিক ও তার স্ত্রী সায়েরা বেগম তাদের মেয় জামাই ক্যাডার মনিরুজ্জামানের ক্ষমতা দেখিয়ে জাহাঙ্গীর মিয়ার বাড়ির জমি দখলের পায়তারা করে আসছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন ২০ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় বাড়ির উপরদিয়ে যাওয়া কারেন্টের লাইনের তার সরাতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সামছুদ্দিন মানিক ও তার স্ত্রী। এক পর্যায়ে তাদেও জামাই ক্যাডার মনির তার বাহিনী নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। প্রকাশ্যে পিটিয়ে মোঃ জাহাঙ্গীরকে হত্যা করে। তার ছেলে আলামিনকেও পিটিয়ে আহত করে। এ ঘটনার পর প্রভাবশারী মনির বিষয়টি ধামাচাপ দেয়ার চেস্টা করে। যাদে থানায় মামলা করতে না পাওে তারও চেস্টা করেন। পওে আলামিন বাদি হয়ে মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামী, তার শ^শুর সামছুদ্দিন মানিক, শাশুড়ি সায়েরা বেগম, মনিরের ক্যাডার গুজা সুমনসহ চিহ্নিত ৭ জন ও অজ্ঞাত ৮ /১০ জনকে আসামী করে লালমোহন থানায় মামলা করেন। পরিবারের একমাত্র উপর্জনক্ষম জাহাঙ্গীরের মৃত্যুও পর এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে অসায় হয় পড়েছেন পারুল বেগম। তার পরেও স্বামীর হত্যার বিচার চান তিনি। এদিকে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, আসামীদেও গ্রেফতাওে পুলিশ চেস্টা করে যাচ্ছে। আসামীরা পলাতক রয়েছে। অপরদিকে সামামি মনিরুজ্জামানের ভাই উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিটব জানান, জাহাঙ্গীর হার্ট এ্যাটাকে মারা গেছেন। তার ভাই নির্দোষ।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক