লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ রাত ০৮:২৩
৩৪৮
লালমোহন প্রতিনিধি : ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ দিন পর মারা গেলেন ভোলার লালমোহনের মো. হাসান। যাত্রাবাড়িতে তরকারির আড়তের শ্রমিক হাসান গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বসে থাকতে পারেনি। অংশ নেয় বিক্ষোভে। দুপুরের পরে পুলিশের এলোপাথারি গুলিতে হাসানের পিঠ, কাঁধ বিদ্ধ হয়। ৭টি গুলি লাগে তার গায়ে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে ২৩ আগস্ট শুক্রবার রাত ১১টায় মৃত্যুর কোলে ঢলে পরে হাসান।
লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার শেকান্তর মেম্বার বাড়ির দিনমজুর মো. কবিরের বড় ছেলে হাসান। হাসানের বাবা জানান, যাত্রাবাড়ির কাজলা এলাকায় ঘর ভাড়া নিয়ে হাসানের স্ত্রী এবং ২ সন্তান নিয়ে বসবাস করতো। তাদের সাথে তিনি ও ছোট ছেলেও থাকতেন। বাবা ছেলে মিলে বিভিন্ন শ্রমের কাজ করে সংসার চালাতো। হাসানের স্ত্রী বিবি মালা ২ সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে। তার বড় ছেলে হাবিবের বয়স পাঁচ বছর। ছোট ছেলে হাসিবের বয়স আড়াই বছর। তাদের নিয়ে দুশ্চিন্তায় একদিকে মালার আহাজারি অন্যদিকে ছেলেকে হারিয়ে হাসানের পিতা- মাতার আর্তনাদ চলছে।
এদিকে লালমোহন উপজেলায় এনিয়ে আন্দোলনে শহিদের সংখ্যা ১১ জন। এদের বেশিরভাগই শ্রমিক। আগের ১০ শহিদ পরিবারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক