অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনা দেশে ফিরে আসার আর সুযোগ নেই : হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ রাত ০৯:৪১

remove_red_eye

৭৫৬

আবুল খায়ের, দৌলতখান থেকে : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাকে বাক্সে  বন্দি করে  আওয়ামী লীগের  নেতা কর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা দেশে ফিরে আসার আর সুযোগ নেই। ভোলা- ২ আসনের  বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম ভোলার বাংলা বাজার উপশহরে এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে  আরও বলেন  আপনাদের নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছে। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় নির্যাতিত  হয়েছেন। তাদের অত্যাচার নির্যাতন ও চাঁদাবাজির কাছে বিএনপি নেতা কর্মীরা ছিল অসহায়।  বর্তমানে দেশে এখন অন্তর্র্বতীকালীন সরকার রয়েছে। আপনারা কেউ শান্তি শৃঙ্খলার ভিন্ন ঘটাবেন না। প্রতিশোধ নিতে আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে মামলা করবেন।  আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম বিএনপি সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কথা  স্মরণ করে দিয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপি সরকারের সময় বাংলাবাজারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর করার জন্য উন্নয়নমূলক অনেক কাজ করেছি। বিগত সতের বছর পর এখন এসে  দেখি বাংলাবাজার একটি নোংরা ও অপরিচ্ছন্ন শহর। দৌলতখান উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম হাওলাদারের  সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় হাফিজ ইব্রাহিম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচু মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন  আহবায়ক কবির হোসেন, দৌলতখান  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, জেলা বিএনপি নেতা আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু,  বাংলাবাজার আঞ্চলিক বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ  মনির, দৌলতখান উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির।    

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...