লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ রাত ০৯:৫৫
২৪২
লালমোহন প্রতিনিধি : চাঁদাবাজী ও মারপিটের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে লালমোহন থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। লালমোহন পৌর যুবদলের নেতা মাকসুদ আলম বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনের নামে এবং জাসাস নেতা আজাদুর রহমান বাদী হয়ে চিহ্নিত ৫৪ জন ও অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে এই মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব-উল-আলম।
মামলায় সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, সদ্য সাবেক পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদলসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আরো অনেককে বিবাদী করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার মামলাগুলো রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের মাকসুদ আলমকে ২০১১ সালে টেম্পু স্ট্যান্ডের ইজারার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবী করে বিবাদীরা। তার কাছ থেকে দুই লাখ টাকা নিলেও বাকী টাকার জন্য তাকে পিটিয়ে পঙ্গু করে দেয়। এছাড়া জাসাস সভাপতি আজাদুর রহমানকে ২০২২ সালে মারপিট করে কুপিয়ে জখম করে পঙ্গু করে দেয়। উভয় মামলার প্রধান আসামী সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যদিকে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুজ্জামান টিটবকে প্রধান আসামী করে মারপিটের আরো একটি মামলা দায়ের করেন কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুর ইসলাম। এই মামলায় ৮জনকে বিবাদী করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী ফরিদ কাজীকে গ্রেফতার করে পুলিশ। ৩টি মামলার অন্যান্য এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি এসএম মাহবুব-উল-আলম ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক