অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ফ্যাসিবাদের দোসররা হাতি হওয়ার জন্য উঁকি দিচ্ছে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৯৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। যারা হাতি হওয়ার জন্য মাঝে মধ্যে উঁকি দিচ্ছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে বন্যাদুর্গতদের সার্বিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।

রিজভী বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের ওপর নানা জুলুম অত্যাচার করেছে। যারা চাকরিরত এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন তাদের পদোন্নতি দেওয়া হয়নি। ভালো পদায়ন করা হয়নি। নানা জুলুম সহ্য করতে হয়েছে।

তিনি বলেন, আনসার বাহিনীর কোনো দাবি-দাওয়া থাকলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে যেসব সচিবরা রয়েছেন তারা কারা? তারা তো শেখ হাসিনার আমলে নিয়োগ করা। যারা এসপি রয়েছেন তারা তো কম অত্যাচার করেননি। ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠপর্যায়ে পুনর্বিন্যাস করতে হবে। কারণ প্রতিবিপ্লবের জন্য এখনও সুযোগের অপেক্ষায় হাসিনার দোসররা।

দ্রুত অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যারা শেখ হাসিনাকে রক্ষার জন্য কাজ করেছে তাদের সরিয়ে দক্ষদের পদায়ন করা। পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে। তা নাহলে রোববারও আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে তা ভালো কিছু নয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...