চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ রাত ০৮:১৬
৪০৫
শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মালদ্বীপ প্রবাসী পরিবারের ৭২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার প্রভাবশালী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। এছাড়াও নদী ভাঙা অসহায় কৃষকের কাছে জমি বিক্রি করে তা সঠিক ভাবে বুঝ না দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী ফারুক গংদের ওয়ারিশি সম্পত্তি থেকে গত কয়েক বছর আগে একই এলাকার জব্বার শাহার কাছে ২একর ১২শতাংশ ও ছেলে ওহিদুলের কাছে ১ একর ৯ শতাংশ জমি বিক্রি করলেও তারা শফিকুল ইসলাম এর প্রভাব খাটিয়ে আরও ৭২ শতাংশ জমি জবরদখল করেন।
ভুক্তভোগী মালদ্বীপ প্রবাসী মো.ওমর ফারুক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার শুবাদে একই এলাকার প্রতিবেশী শফিকুল ইসলাম ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নামজারিতে ভুয়া দাগ দেখিয়ে ৭২শতাংশ জমি জবরদখল করেন। এবিষয়ে একাধিক শালিস সমোঝোতার চেষ্টা করেও কোন প্রতিকার মিলেনি। পরে উপজেলা ভুমি অফিসে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অজানা কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রভাবের কাছে আমরা অসহায়। এছাড়াও একাধিক ভুক্তভোগী জানান, কৃষক শ্রমিকের কাছে জমি বিক্রি করে সঠিক ভাবে বুঝ দেননি তিনি।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ঢাকায় থেকেই তার ছোটভাই ওহিদুলকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে এই ৭২ শতাংশ জমিসহ একাধিক মানুষের জমি দখলে রাখেন। এসব জমি গুলো উদ্ধার করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমরা তাদের কাছ থেকে যতটুকু জমি ক্রয় করেছি ততটুকুই আমাদের দখলে আছে।
চরফ্যাশন উপজেলা ভ‚মি কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ জানান, নামজারিতে দলীলে উল্লেখিত দাগ নাম্বার ব্যতিত অন্য কোন দাগ নাম্বার নামজারিতে বসানোর সুযোগ নেই।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক