বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ রাত ০৯:১৫
৪৪৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ ৯ জনের পরিবারকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিএনপি দলীয় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে ওই আর্থিক সহায়তা দেয়া হয়। তাঁর পক্ষে উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাফরুজা সুলতানা শহিদ পরিবারের সদস্যসদের হাতে ওই সহায়তা তুলে দেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বাসভবনে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নাহিদুল ইসলাম,মো. সুজন,লিজা বেগম,ইয়াসিন,জাকির,জামাল, সোহেল, নয়ন ও দীপ্ত দে'র পরিবারের খোঁজ খবর নেয়ার পর তাঁদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। সেই স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল।
কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই তাঁদের আত্নত্যাগ সফল হবে। তাঁদের আত্না শান্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মো. আজম,পৌর বিএনপি’র সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত