অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে দুই ইউপি চেয়ারম্যানের সাংবাদিক পেটানোর হুমকি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:১৮

remove_red_eye

১০২৩

চরফ্যাশন প্রতিনিধি::  জেলেদের ভিজিএফ চাল চুরির সংবাদ প্রকাশের জের ধরে ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাংবাদিকদের পিটানোর হুমকি দিয়েছেন। সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের বৈঠকে এ হুমকি প্রদান করেন। ওই বৈঠকে উপস্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন। জানাযায়, নুরাবাদ ও আহাম্মদপুর দুই ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও চাল চুরির অভিযোগ উঠে। চাল চুরির অভিযোগে গত পয়লা মে রাতে নুরাবাদ ইউপি চেয়ারম্যানের কর্মী মিজানকে পাঁচ বস্তা চালসহ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে আহাম্মদপুর ইউপি মেম্বার কামাল হোসেনকে ৭ মে রাতে পাঁচ বস্তা জেলেদের ভিজিএফ চাল সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এ বিষয়়ে় দৈনিক জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দুই চেয়ারম্যান সাংবাদিকদের হুমকি দেন । এই ঘটনায় চরফ্যাশনে কর্মরত স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...