অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে প্লাস্টিকের কারখানায় নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

২৫২

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : পুরুষের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশের নারীরা সবসময় কাধে নিয়েছেন দারিদ্র সংসারের বোঝা। আর এ দারিদ্রতা হ্রাসে চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জের একটি প্লাস্টিকের কারখানায় বেকার অসহায় নারী পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্লাস্টিকের বোতল ও ভাঙ্গাড়ি প্লাস্টিক এনে জমা করা হচ্ছে এখানে। কারখানা কর্তৃপক্ষ ফেরিওয়ালাদের কাছ থেকে বিভিন্ন প্রকার প্লাস্টিকে বোতল কিনে তা বাছাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন।
সংসারে অভাব লাঘবে ও স্বামীর একা আয়ে সংসার চালানো কষ্ট হওয়ায় নারীরা এই কারখানায় কাজ করছেন বলে জানায় নারী শ্রমিক রিনা আক্তার। দুই বেলা খাবারসহ মাস শেষে পাঁচ থেকে ছয় হাজার টাকা পান তিনি। রিনা আক্তারের মতো এ প্লাস্টিকের কারখানায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আরও ১৫ জন নারীর। কোনো ধরনের কাজ না থাকায় প্লাস্টিকের কারখানায় কাজ করতে পেরে বেকারত্ব দূর হয়েছে বলে জানান সালাউদ্দিন ও শফিউল্লাহ।
কারখানার মালিক শরিফ মিয়া বলেন, ফেরিওয়ালাদের কাছ থেকে প্লাস্টিকের বোতল ও ভাঙ্গা প্লাস্টিকের আসবাবপত্র কিনে এখানে ছোটো ছোটো টুকরো করে কাটা হয়। এরপর পরিস্কার করে তা  বাছাই প্রক্রিয়া শেষে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। যা পরবর্তী ধাপে বিভিন্ন প্রক্রিয়া শেষে প্লাস্টিকের পাউডার তৈরি করে বড়ো কারখানায় বিক্রি হয়ে থাকে। ওই সব কারখানায়  জগ, চেয়ার, প্লাস্টিকের সুতা, বালতিসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়।
এই কারখানায় চরফ্যাশনের দরিদ্র, বেকার নারী পুরুষদের কাজের সুযোগ করে দেয়ায় অনেকের সংসারের অভাব দূর হচ্ছে। এখানে প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী পুরুষ কাজ করেন। মাস শেষে মজুরি প্রদান করা হয় এই শ্রমিকদের। গ্রামের নারীরা এ কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন বলে জানান শরিফ মিয়া।  
নারীদের উন্নয়নে কাজ করা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো.নুরনবী বলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নারীর উন্নয়নে কাজ করছে। সমাজের মূলধারায় নারীর অংশগ্রহণে আমরা নারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করি। এর পাশাপাশি তাদের ভাতার আওতায় আনা হয়।  চরফ্যাশনে প্লাস্টিকের কারখানায় নারীদের কর্মসংস্থানের ফলে ভালো হয়েছে। পাশাপাশি যেসকল পিছিয়ে পড়া নারীরা রয়েছেন তাদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ করতে আগ্রহী।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...