বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৪ রাত ১০:১৫
৫৫৩
বাংলার কন্ঠ প্রতিবেদক ॥ দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে।

সেখানে হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট , এনেস্থিসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা দিয়ে যাচ্ছে।
জানা গেছে,ইতোমধ্যে এই হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। সেই সাথে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে।
এদিকে অন্যান্য দিনের মতো বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক