অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে চলছে নৌবাহিনীর চিকিৎসা সেবা কার্যক্রম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৪ রাত ১০:১৫

remove_red_eye

৫৮৭

বাংলার কন্ঠ প্রতিবেদক ॥  দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে  বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে।

সেখানে হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট , এনেস্থিসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা দিয়ে যাচ্ছে।
জানা গেছে,ইতোমধ্যে এই হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। সেই সাথে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

 এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে।
এদিকে অন্যান্য দিনের মতো বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...