লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭
২৮৫
লালমোহন প্রতিনিধি : প্রসূতি নারী মোসা. শাহিনা বেগম। ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বধুর বাড়ির মো. এরশাদের স্ত্রী তিনি। গত রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে তার প্রসব বেদনা উঠে। এরপর স্বজনরা তাকে নিয়ে যান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শাহিনাকে এক ব্যাগ রক্ত দিতে হবে। তার রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ’। এমন দুষ্প্রাপ্য রক্তের খোঁজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রসূতি শাহিনার স্বজনরা।
এরইমধ্যে তারা সন্ধান পান ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলায় রক্তদানসহ রক্তের জোগান এবং নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সঙ্গে ওই প্রসূতির স্বজনরা যোগাযোগ করলে তারা বিভিন্ন জনের কাছে ‘ও নেগেটিভ’ রক্তের খোঁজ করেন।
তবে কোথাও এই গ্রæপের রক্তের সন্ধান না পেয়ে তারা যোগাযোগ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সঙ্গে। কারণ এই সংগঠনের সদস্যরা রক্ত নিয়ে কাজ করায় তারা জানতেন ইউএনওর রক্তের গ্রæপও ‘ও নেগেটিভ’। ইউএনও তৌহিদুল ইসলামের সঙ্গে রক্তের ব্যাপারে যোগাযোগ করলে তিনিও ওই প্রসূতিকে রক্ত দিতে রাজি হন।
এরপর তিনি রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্থানীয় একটি ডায়াগনিস্টিকে গিয়ে স্বেচ্ছায় নিজের ‘ও নেগেটিভি’ গ্রæপের এক ব্যাগ রক্তদান করেন। পরে ইউএনও তৌহিদুল ইসলামের দান করা রক্ত দেওয়া হয় ওই প্রসূতি নারী মোসা. শাহিনা বেগমের শরীরে। এরপর ওই প্রসূতি সোমবার (২ সেপ্টেম্বর) সকালে লালমোহন পৌরশহরের একটি ডায়াগনিস্টিকে ফুঁটফুঁটে একজন ছেলে সন্তান প্রসব করেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের এমন মানবিক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই প্রসূতির স্বজন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহনের’ সদস্যরা।
সংগঠনটির পরিচালক মো. সোহেল সর্দার বলেন, সচারচর ‘ও নেগেটিভ’ গ্রæপের রক্ত পাওয়া যায় না। এই গ্রæপের রক্ত অনেক দুষ্প্রাপ্য। তবে ইউএনও স্যার তার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দান করা রক্তের কারণে ওই প্রসূতি মা সুন্দরভাবে একজন সন্তান প্রসব করেছেন। আমাদের সংগঠনের ডাকে স্যার সাড়া দিয়ে এই মানবিক কাজ করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই ইউএনও স্যারের মতো সকলেই এগিয়ে আসুক মানবতার কল্যাণে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, আমি শিক্ষা জীবন থেকেই নিয়মিত রক্তদান করছি। কারণ আমার দেওয়া রক্তে যদি কারও জীবন বেঁচে যায় এরচেয়ে বেশি আত্মতৃপ্তি অন্য কিছুতে হতে পারে না। সুস্থ-সবল যেকেউ রক্তদান করতে পারে। সকলের কাছে আমি অনুরোধ করবো; কারো প্রয়োজন হলে নির্ভয়ে রক্তদান করার জন্য। কারণ এটি একটি মহৎ কাজ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত