অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে এক মাস পরে দাফন করা হল আন্দোলনে নিহত তারেকের লাশ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৫১০

চরফ্যাশন প্রতিনিধি : এক মাস ধরে নিখোঁজ থাকা তারেকের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রিয়াজ সেজওয়ালের ছেলে মো. তারেক গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয়ে মৃত্যু বরণ করে। দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ থাকায় পরিবার তার কোনো খবর পাচ্ছিলেন না। অনেক খোজাখুজির পরে পহেলা সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ পাওয়া যায়। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং বুধবার (৪সেপ্টেম্বর) সকালে ৯নং ওয়ার্ডে তার পৈত্রিক বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক গরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে বড় ছিলো তারেক। সে স্থানীয় ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো। বাবা কৃষি কাজ করায় সংসারের অভাব অনটনের মধ্যে পড়াশোনার পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় টেইলারিংয়ের কাজ করত তারেক। গত ৫আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের বাবা রিয়াজ সেজওয়াল বলেন, আমরা গত এক মাস ধরে নিখোঁজ পুত্রের সন্ধানে বিভিন্ন যায়গায় খবর নেই। পরে পহেলা সেপ্টেম্বর জানতে পারি যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ সনাক্ত করে নিজ বাড়ির গোরস্থানে দাফন করেছি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...