অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন কবে হয় তার ঠিক নেই এখন মানুষের মন জয় করতে হবে : মেজর (অবঃ) হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৪৬৩

লালমোহন প্রতিনিধি : দেশে কবে নির্বাচন হয়, তার ঠিক নেই। একবছর পরেও হতে পারে। সুতরাং এখন মানুষের মন জয় করতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাতে করে বিএনপির কোন বদনাম না হয়। আমরা যারা বিএনপি করি আমাদের প্রত্যেককে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। বুধবার সকালে লালমোহনের নিজ বাসভবনে বিএনপির নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বহু মানুষকে গুম, হত্যা এবং বিরোধী দলকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী ও দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার কারণে। এসবের কারণে আল্লাহর গজবও তাদের উপরে পড়েছে।
স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে দ্বিতীয়বারের মতো লালমোহন আসেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। কয়েক হাজার নেতা-কর্মী এসময় তাকে অভিবাদন জানাতে বাসভবনে হাজির হন। তিনি সকলকে কোন ধরণের অন্যায় কাজের সাথে কেউ যেন লিপ্ত না হয় তা সতর্ক করে দিয়ে বলেন, কারো উপর অত্যাচার নির্যাতন করা যাবে না। ব্যবসায়ীদের ব্যবসা করার ক্ষেত্রে কোন ধরণের বাধা সৃস্টি করা যাবে না। সবাই নিজে নিজের কাজ করবেন। যে যেভাবে আছেন সেভাবে থাকবেন। চাঁদাবাজী, অন্যায়, উল্টাপাল্টা কাজ যদি আমরা শুনি, তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, যারা আমাদের উপর অন্যায় নির্যাতন করেছে, তাদের আইনগতভাবে মোকাবেলা করা হবে। নিজেরা আইনকে হাতে তুলে নিবেন না। বিএনপির বদনাম হয় এমন কোন কাজ কেউ করবেন না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যারা ত্যাগী কর্মী তাদের মূল্যায়ন করা হবে। এসময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, পৌর বিএনপির আহবায়ক ছাদেক জান্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...