বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১২:৪২
৮৬২
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব্) এর বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত কমিটির দায়িত্ব ভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উপজেলা সড়কে অবস্থিত সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ওমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার ও নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার উপজেলা ব্যবস্থাপক সুজন দাস।
এর আগে সংস্থার গত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত এপ্রিল মাসের ২৪ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ার প্রতিক নিয়ে মো. রফিকুল ইসলাম সভপতি, টেবিল প্রতিক নিয়ে সজল কুমার দে সহ-সভাপতি, বই প্রতিক নিয়ে মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, আম প্রতিক নিয়ে পরিতোষ চন্দ্র রায় কোষাধ্যক্ষ, ফুটবল প্রতিক নিয়ে মো. মাহবুব আলম ও জাহাজ প্রতিক নিয়ে সঞ্জয় ভূষণ মল্লিক সদস্য নির্বাচিত হয়েছে। এ কমিটি আগামী তিন বছরের জন্য সংস্থার কার্যক্রম পরিচালনা করবেন।
সংস্থার নব নির্বাচিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, দেশ ব্যাপী করোনা পরিস্থিতির কারনে আমরা নিয়ম রক্ষার্থে শুধু সদস্যদের নিয়ে এ দায়িত্ব ভার গ্রহন করেছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সকল শিক্ষকদের নিয়ে বড় পরিসরে এ কমিটির অভিষেক অনুষ্ঠান করা হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক