অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৪৪৫

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।

সম্প্রতি সমসাময়িক ইস্যু নিয়ে মির্জা ফখরুল বলেন, সঠিক রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, যত বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, পেছনে দেখার সময় নেই, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সংগ্রাম করেছি। নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার সংগ্রাম ছিল।

একই সঙ্গে দেশের ভেঙে দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক করে আবারও অর্থনীতির চাকা সচল করাই বিএনপির উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...