বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৪
৩২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। যে শক্তি দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছে। সেই শক্তিকে যদি পরাজিত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে সেটাকে অক্ষুণ্ন রাখতে হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অন্তর্বর্তী সরকারের এক মাস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি।
আমীর খসরু বলেন, বাংলাদেশটা আমার এটা এখন প্রত্যেকে বলতে পারি। এখন সময় বদলে গেছে। যারা নিজের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর ছেড়েছে তাদের ত্যাগকে স্বীকার করতে হবে। সর্বশেষে ছাত্র আন্দোলনের সফল পরিসমাপ্তি হয়েছে।
তিনি বলেন, জনগণ কী ভাবছে? তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা কী? আমরা যারা রাজনীতি করি আমাদের তা জানতে হবে। এটা যারা বুঝবে না, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তারা খুব বেশি এগোতে পারবে না। আজ যে অন্তর্বর্তী সরকার আছে তাদের সহযোগিতা করতে চাই।
জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার যে দেশের মালিকানা কেড়ে নিয়েছিল জনগণ সেই মালিকানা ফিরে পেয়েছে। এখন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো, আমরা তাদের জন্য কী করতে চাই। আমরা কী পরিবর্তন চাই। কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।
আমাকে সকালে মান্না ভাই বলেছেন, কেমন আছেন? আমি বলছি, এক মাস তিন দিন আগে থেকে ভালো আছি। কারণ তার আগে আমি জেলে ছিলাম। আমরা গত ১৭ বছর থেকে ভুগছি। আজ আমরা মুক্ত দেশ পেয়েছি, মুক্ত আবহাওয়া পেয়েছি। কারও কোনো শঙ্কা নাই। এই যে মুক্ত দেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে। শেখ হাসিনা পালানোর পর মানুষের মনজগতে পরিবর্তন হয়েছে। মানুষ এখন পরিপূর্ণভাবে সব ফিরে পেতে চায়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত