অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩০৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিনাচিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নবজাতক। মৃত ওই নবজাতকের বাবা উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাজির চৌমুহনী এলাকার সর্দার বাড়ির মো: শাকিল।
তিনি জানান, সোমবার দুপুরে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে ওইদিন সন্ধ্যায় আমার স্ত্রী পুত্রসন্তান প্রসব করেন। প্রসবের পর আমার নবজাতক সন্তানের শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্যাহ আল-মামুনের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাই। তিনি আমার সন্তানের শারীরিক অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে বলেন। তার পরামর্শে আমার সন্তানকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করি।
ওই নবজাতকের বাবা শাকিল আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত নার্সরা বেসরকারি হাসপাতালে শিশু প্রসব করানোয় ক্ষিপ্ত হন। বাহিরে ডেলিভারি করে অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় নার্সরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। যার জন্য কোনো বেড না দিয়ে আমার অসুস্থ্য নবজাতককে নিয়ে মেঝেতে থাকতে দেওয়া হয়। এরপর রাতে ডা. আব্দুল্যাহ আল-মামুনের লেখা ইনজেকশন দেওয়া হয় আমার নবজাতক সন্তানকে। তারপর সে কিছুটা সুস্থ্য হয়। মঙ্গলবার সকালে সন্তানের শ্বাসকষ্ট বেড়ে গেলে ডা. আব্দুল্যাহ আল-মামুনকে ফোনে জানালে তিনি অক্সিজেন দিতে বলেন। এরপর আমরা নার্সদের কাছে গেলে তারা ৫ মিনিট অক্সিজেন দিয়ে খুলে ফেলেন। এর কিছু সময় পরই আমার নবজাতক সন্তানটি মারা যায়।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: মহসীন খান জানান, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে কেউ আমাকে জানাননি। তবে কারও অভিযোগ থাকলে ইউএইচএফপিও’র কাছে লিখিতভাবে অভিযোগ করে জানাতে পারেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...