অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন-ঢাকা রুটে লঞ্চে রোটেশনে যাত্রীরা জিম্মি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৩

remove_red_eye

৩৫৭

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন (বেতুয়া)-ঢাকা রুটে বিগত সরকারের আমলে লঞ্চ মালিকদের অবৈধভাবে করা রোটেশনের কারনে জিম্মি যাত্রীরা। রোটেশন প্রথায় যাত্রী ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা সেবা থেকে বঞ্চিত।
চরফ্যাশন-বেতুয়া ঢাকা  নৌ-রুটে পুর্বে প্রতিযোগিতামুলকভাবে তিন চারটি  কোম্পানীর লঞ্চ নিয়মিত যাতায়াত করতো।
রোটেশন করার পরে একই মালিকের ২/১ টিকে চলাচল করছে। ফলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া  আদায় করছে। নির্ধারিত ভাড়া না দিলে অসদাচরণ করার অভিযোগ রয়েছে।
মালিকদের  সিন্ডিকেটের কারনে বেতুয়া ঘাট বিমুখ যাত্রীরা। বিকল্প ঘোষেহাট,লালমোহন,ভোলা লঞ্চ ঘাট থেকে ঢাকায় যাতায়াত করছে অধিকাংশ যাত্রীরা।
বিআইডবিøউটিএ'র  নির্দেশণা  এই রুটে প্রত্যেক কোম্পানীর একটি করে  লঞ্চ চরফ্যাশন-(বেতুয়া) ঢাকা রুটে নিয়মিত চলাচল করবে।
রোটেশনের আগে  তিনটি কোম্পানির এমভি কর্ণফুলী ,এমভি তাসরিফ,এমভি ফারহান ও এমভি টিপু  ৩/৪টি লঞ্চ বেতুয়া-ঢাকা নিয়মিত চলাচল করতো। রোটেশন করায় এক বছর যাবত  একই মালিকের ১/২ টা লঞ্চ চলাচল করছে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবী দ্রæত সময়ের মধ্যে লঞ্চ মালিকরা আলোচনা করে চলমান  রোটেশন প্রথা বিলুপ্ত করে জনসাধারণের ভোগান্তি দুর না করলে তাদেরকে প্রতিরোধ করতে প্রয়োজনে আন্দোলন হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই রুটের জনৈক লঞ্চ মালিক বলেন,পদ্মাসেতু ও  ভোলা থেকে ডে-লঞ্চ সার্ভিসের কারনে অধিকাংশ সময় লোকসান গুনতে হচ্ছে। লাভের আশায় এই প্রথা চালু করে। তার দাবি বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ বেতুয়া লঞ্চঘাটে জরিপ করে রোটেশনের পক্ষে প্রতিবেদন দিয়েছে।
এ ব্যাপারে নাগরিক সমাজের প্রতিনিধি আকতারুল আলম সামু বলেন, রোটেশন করায় মালিকদের কাছে জিম্মি সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। রোটেশনের পক্ষে নেয়া  প্রতিবেদন জনস্বার্থ পরিপন্থী।
চরফ্যাশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী বলেন, রোটেশন করায় সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ছাত্র- জনতার হুশিয়ারি রোটেশন বাতিল না করলে যেকোন সময় তাদের বিরুদ্ধে আন্দোলন হবে।
উপজেলা  নির্বাহী অফিসার বলেন,জনগনকে জিম্মি করে রোটেশন ব্যবস্থা বিলুপ্ত করতে  বিআইডবিøউটিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রæত সমাধানের চেস্টা করবো।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...