অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সৌদিতে ২৪ ঘণ্টাই কারফিউ থাকবে ঈদের ৫ দিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

১১৯৬

বাংলার কণ্ঠ ডেস্ক : রোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে।

বাংলার কণ্ঠ ডেস্ক : মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ বলবত থাকবে।
এর আগে, মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানুষজন চলাফেরা করতে পারবেন। এ সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডও চালু থাকবে। মক্কায় এখনও ২৪ ঘণ্টার কারফিউ বহাল রয়েছে।
গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।
গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।
গত ২ এপ্রিল দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

করোনা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...