অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার দৌলতখানে আরো একজন করোনা রোগী শনাক্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ০৯:১৪

remove_red_eye

১০৯১

 অচিন্ত্য মজুমদার:: ভোলার  দৌলতখান উপজেলায় আরো এক ৪০ শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলায় ৯ জনে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার রাতে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত ওই রোগী গত ৫ দিন আগে চট্রগ্রাম থেকে তার বাড়ি দৌলতখানের চরখলিফা ৬ নম্বর ওয়ার্ডে আসে। জেলার বাইরে থেকে আসায় ৯ মে কোন উপসর্গ না থাকলেও ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বিকেলে তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

এদিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লোকডাউন করার পাশাপাশি তাকে দৌলতখান হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান।

 ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ বুধবার ভোলা থেকে ৬৪ জনের নমুনাসহ এ পর্যন্ত ভোলায় থেকে ৮৬৭ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ৯ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ । এছাড়া আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত বাকী ৪ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ১ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...