অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে সাগর মোহনায় ১০ জেলেসহ ট্রলার ডুবি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩০৭

           ২ ঘন্টা পর  জীবিত সকালে উদ্ধার

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশনের সর্ব দক্ষিণে ঢাল-চরের বঙ্গোপসাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জেলে নিখোঁজ থাকলেও ঘটনার ২ ঘন্টা পর সাগর মোহনা থেকে নিখোঁজ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছেন অপর জেলেরা। এসব জেলেরা ঢাল চর ও চর-মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ১০ মাঝি মাল্লা নিয়ে উপজেলা বিচ্ছিন্ন দ্বীপ ঢাল-চরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢাল চর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময়  ৩ জেলেকে অপর জেলেরা ঘটনার সাথে সাথে উদ্ধার করলেও নিখোঁজ ছিল ৭ জেলে। ঘটনার ২ ঘন্টা পর ঘটনাস্থল থেকেই অপর জেলেরা নিখোঁজ ৭ জেলেকেও উদ্ধার করে।

ঢাল চর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাল চর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দু'দিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢাল চর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ঘটনার ২ ঘন্টা পর একই জায়গা থেকে অপর ৭ জেলেকে উদ্ধার করা হয় ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম নিশ্চিত করেছেন।
ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার বাংলার কন্ঠেকে জানান, এঘটনায় অপর জেলেদের সহযোগিতায় ১০ জেলেকে জীবিত উদ্ধার করে করা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিখোঁজ জেলে ও দুর্ঘটনা কবলে পড়া ট্রলারটি জেলেদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...