বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১১:১২
১০৯৪
বোরহানউদ্দিন প্রতিনিধি:: যে কোন প্রাকৃতিক কিংবা সামাজিক দূর্যোগে দেশের মানুষের আস্থা, নির্ভরশীলতার কিংবা বিশ্বাস্ততার নাম প্রতিরক্ষা বাহিনী।নিজের জীবন বাজি রেখে সততা আর নিষ্টার সাথে মাতৃভূমি জন্য লড়ে যান এ ডিপার্টমেন্টের যে কোন বাহিনী। বর্তমান বৈশ্বিক দূর্যোগ করোনা পরিস্থিতিতে দ্বীপ জেলায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের নৌবাহিনী। চলমান এ অস্থিতিশীল পরিবেশে বোরহানউদ্দিনের অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নিজেদের রেশনের খাদ্যসামগ্রী বিরতণ করেছে বাংলাদেশ নৌবাহিনির ভোলা কন্টিনজেন্ট এর কর্মকর্তাগন। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলার মুতমঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজী। তিনি বলেন,করোনা সৃষ্ট এই ক্রাইসিসে নিজেদের রেশন দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ। নিজেদের খাদ্য না খেয়ে তারা আপনাদের জন্য নিয়ে এসেছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের এ মহৎ উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নৌবাহিনীর ল্যাফটেন্যান্ট কমান্ডার খায়রুল জানান, রেশনসামগ্রীর একাংশ বাঁচিয়ে খেটে খাওয়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল,১ কেজি ডাল, তেল, লবণ,বিস্কুট, সুজি ও আটা।
খাদ্য সামগ্রী গ্রহণকারী কয়েকজন বলেন, ‘করোনার কারণে আমাদের কোন কাজকর্ম নেই। ত্রাণ পাওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত