অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরার সেই শিশুর পরিবারের ৫ সদস্যসহ ১৪ জনের নমূনার ফলাফল নেগেটিভ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১১:২৪

remove_red_eye

৮৭৮

রাজধানীতে চিকিৎসা নিতে গিয়ে করোনা শনাক্ত হওয়া মনপুরার ৬ বছরের সেই শিশুর পরিবারের ৫ সদস্যসহ ১৪ জনের নমূনার ফলাফল নেগেটিভ এসেছে। ১৩ই মে বুধবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।

ডাঃ মাহমুদুর রশীদ আরো জানান, অসুস্থ অবস্থায় গত ১লা মে একটি শিশুকে হাসপাতালে আনেন তার পরিবার। পরে আমরা তাকে ক্যান্সার ডায়াগনোসিস নিউমোনিয়া সন্দেহ করি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাই৤ পরে ঢাকায় তার ক্যান্সার ডায়াগনোসিস নিউমোনিয়া নিশ্চিত হওয়ার পর তাকে কেমোথেরাপি দেওয়ার আগে গত ৮ই মে তার কোভিড-১৯ আছে কিনা তা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এখনো সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরে আক্রান্ত শিশুর পরিবারের বাবা, ভাই, বোন’সহ পাঁচ সদস্যের পাশাপাশি মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি আক্রান্ত শিশুর পরিবারের সদস্যসহ মোট ১৪ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

আজ আমরা পাঠানো নমুনার ফলাফল পেয়েছি, যাতে সবার ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, আক্রান্ত ঐ শিশুর বাড়ি মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মনপুরা থেকে সর্বমোট ৭৬ জনের নমূনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৫১ জনের ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। বাকি ২৫ জনের ফলাফল এখনো আসেনি বলে জানা গেছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...