বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৮
৩৮৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হাতে এখনো বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র রয়েছে যেগুলো এখন জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরো বলেন, গণম্যধমে খবর এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো লাইসেন্স বাতিল হওয়া ১ হাজার ৮৮৮ অস্ত্র উদ্ধার করতে পারেনি।
আজ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহিদ কমর উদ্দিন খান, শাকিল হোসেন ও জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জমান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাসাস নেতা জাহেদুল আলম হিটু, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়েছে। অন্যান্য জেলায়ও অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি। কেনো এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি অর্ন্তবর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, এছাড়া, গণভবন থেকে এসএসএফের অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।
এ সময় বিএনপির মুখপাত্র আরও বলেন, আওয়ামী লীগের লোকেরা লাখ লাখ কোটি কালো টাকা নিয়ে বসে আছে। দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে খবর এসেছে বিগত ১৫ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৮.৩৫ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ১৭.৬০ কোটি টাকা পাচার হয়েছে। বাকি টাকা আছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাতে, তাদের ব্যবসায়ীদের হাতে। এ টাকা সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহৃত হচ্ছে। যেটি আমরা গোপালগঞ্জে দেখলাম।
তিনি বলেন, কয়েকদিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি আছেন। তিনি দেশে আসার প্রস্ততি নিচ্ছেন। আর এ খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনী আবারো রক্তাক্ত পথ বেছে নিয়েছে। তার প্রভুরা বাংলাদেশে অর্ন্তঘাত সৃষ্টির জন্য বসে আছেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আরো রক্ত ঝরবে, আরো গণহত্যা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত