বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২০ সকাল ০৯:১০
৭০১
বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে অর্ধ শতাধিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ভোলা জেলা পরিষদ এর খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার (১৩ মে) সকালে ভোলা জেলা পরিষদ হল রুমে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করেন জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত নুরুজ্জামান, ভোলা থিয়েটার সভাপতি নাসির লিটন, সাধারন সম্পাদক আবিদুল আলম,ভোলা থিয়েটার এর সদস্য অতুন করঞ্জই,সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাল,ডাল,বুট,আলু,চিনি,তৈল,পেয়াজ,চিনি,খেজুঁর । জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বলেন,করোনার এই দুর্যোগের মধ্যে সকল ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ রয়েছে। ফলে অনেক সাংস্কৃতিক শিল্পীর আয়রোজগার বন্ধ রয়েছে। তাই সবার কথা চিন্তা করে জেলা পরিষদ এর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমরা মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন গরীব দুস্থদের পাশে থাকার। তাই সকল সামর্থবানদের উচিৎ এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানো।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক