অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

২৮৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে পৌরশহরের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাÐের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর শুনে মঙ্গলবার বিকালে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতের অগ্নিকাণ্ডে ৪টি মুরগির দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কাঁচা মালের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। তাই দ্রুত সময়ের মধ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন।
লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এরপর আমাদের সহযোগিতা করতে আসে চরফ্যাশন ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের মোট ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এখনো আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারিনি। শিগগিরই তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রæত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...