লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪
২৯৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে পৌরশহরের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাÐের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর শুনে মঙ্গলবার বিকালে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতের অগ্নিকাণ্ডে ৪টি মুরগির দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কাঁচা মালের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। তাই দ্রুত সময়ের মধ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন।
লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এরপর আমাদের সহযোগিতা করতে আসে চরফ্যাশন ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের মোট ২টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এখনো আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারিনি। শিগগিরই তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রæত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত