অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে প্রান্তিক পর্যায়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩২৯

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার প্রান্তিক পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ৫শতাধিক রোগীকে এসটিএস হাসপাতালের আয়োজনে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  দিনব্যাপী হাজারীগঞ্জ বাজারে ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনা ভিজিটে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন এলার্জি বিশেষজ্ঞ চিকিৎসক অহিদুর রহমান, কিডনি ও বাত বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুল হাকিম (রিয়াদ) এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহিউদ্দিন। 
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতশত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করাটা একটি ভালো উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারেনা। জামায়াতের উদ্যোগের কারণে তারাও ফ্রী সেবা নিতে পারছেন। চিকিৎসা প্রার্থী তানিয়া বেগম বলেন,জামায়াতের ফ্রী মেডিকেল ক্যাম্পের কারণে, আমরা অনেকে চিকিৎসা নিতে পারলাম। ভবিষ্যতেও এই সেবা চালু রাখলে ভালো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ  ইউনিয়ন শাখার আমীর মো: জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সেবায় সব সময় নিয়োজিত থাকে। আমরা চেষ্টা করছি,চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে।
সম্ভব হলে ভবিষ্যতে এ আয়োজন আবারো করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...