অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২৯৪

আকবর জুয়েল,লালমোহন থেকে : ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের উত্তর বাজারে চৌদ্দজন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নের্তৃবৃন্দরা।
উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, সাইফুল স্টোরের মালিক কয়সর হাওলাদার, সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম, হাওলাদার পোল্ট্রি হাউজের মালিক মিজান হাওলাদার, এইচআর পোল্ট্রি ফিডের রেজাউল করিম সোহাগ, হাজারী ভান্ডারের মালিক আবদুল্যাহ, শাহাবুদ্দিন স্টোরের মালিক শাহাবুদ্দিন ও বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক রফিক বিশ্বাস।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...