অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত- ৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৩৬৭

আবুল খায়ের, দৌলতখান : ভোলার মনপুরা লঞ্চঘাটে তাসরিফ-১ লঞ্চে হামলা চালিয়ে লঞ্চের ৫ স্টাফকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ফারহান - ৪ লঞ্চের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর  মনপুরা লঞ্চ ঘাটে হামলার এঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতরা হলেন,তাসরিফ -১ লঞ্চের স্টাফ রাজিব, হেলাল, সোহাগ, শাহিন ও জাকির। এদের মধ্যে  গুরুতর আহত রাজিবকে বৃহস্পতিবার রাতে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা দৌলতখান হাসপাতালে গেলে আহত রাজিব জানান, হাতিয়া থেকে ছেড়ে আসা তাসরিফ-১ লঞ্চটি দুপুর ১ টার দিকে  মনপুরা লঞ্চঘাটে পৌছে। এসময় লঞ্চটি ঘাটে ভিরতে চেষ্টা করলে ফারহান-৪ লঞ্চের স্টাফরা বাধা দেয়। নির্ধারিত সময় শেষ হলেও ঘাটে ফারহান লঞ্চটি অবস্থান করে লঞ্চে মাছের ঝুড়ি উঠানোর কাজ চালিয়ে যাচ্ছিলো। ফারহান লঞ্চের এমন ঘটনায় তাসরিফ-১ লঞ্চের যাত্রী সাধারণ ও স্টাফদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে  ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজীর নেতৃত্বে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীরা তাসরিফ লঞ্চের যাত্রী ও স্টাফদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে। এতে লঞ্চের ৫ জন স্টাফ  আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক  স্থানীয় লঞ্চ ঘাটের কয়েকজন প্রতক্ষদর্শী বলেন, নির্ধারিত সময়ের পরেও ফারহান লঞ্চটি ঘাটে অবস্থান করছিলো। এসময় তাসরিফ -১ লঞ্চটি ঘাটে ভিরতে চেষ্টা করলে ফারহান লঞ্চের স্টাফরা তাসরিফ লঞ্চে বেপরোয়া ভাবে  হামলা চালায়। ঘাটের স্থানীয় একব্যক্তি বলেন,  বিআইডবিøউটিএর  এক কর্মকর্তার শেল্টারে  ফারহান লঞ্চের স্টাফরা দিন দিন লঞ্চ চলাচলে বেপরোয়া হয়ে উঠছে । এব্যাপারে ফারহান -৪ লঞ্চের সুপারভাইজার গাজির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি  হামলার বিষয়টি অস্বীকার করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...