মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৪
৮৮৬
১ জেলে নিখোঁজ বাড়ি-ঘর বিধ্বস্ত
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলে নৌকা ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া নৌকার অপর জেলেরা উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে ও মৎস্য আড়তদাররা।
এছাড়াও উপজেলার বিচ্ছিন্ন ৫ নং কলাতলী ইউনিয়নের কাজীরচর ও চরকলাতলীতে টিনের ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত আনুমানিক ৯ টা থেকে সাড়ে ৯ টায় পূর্ব ও পশ্চিম পাশের মেঘনায় এই ঘটনা ঘটে।
পরে শনিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যšত্ম জেলে, আড়তদাররা স্থানীয়রা ট্রলার নিয়ে মেঘনায় অভিযান চালিয়ে নিখোঁজ এক জেলে ব্যতিত সকল জেরেদের উদ্ধার করে। পাশাপাশি কোস্টগার্ডও জেলেদের উদ্ধার করে। ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে হলেন, বশার মাঝির নৌকার জেলে মোঃ আলাউদ্দিন । তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা আবু তাহেরর ছেলে।
ডুবে যাওয়া নৌকাগুলো হলো, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ের আলাউদ্দিন মাঝি, বশার মাঝি, মাইনুদ্দিন মাঝি, কামাল মাঝি, নাজিম মাঝি, হাজিরহাট ইউনিয়নের রহিজল মাঝি, ইউসুফ মাঝি, মনির মাঝি, রফিক মাঝি, কবির মাঝি, শাহিন মাঝি, মালেক মাঝি ও শহিদ মাঝি। এই ব্যাপার মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, এক জেলে নিখোঁজ রয়েছে, অপর জেলেদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চলছে।
এই ব্যাপারে বিকেল ৫ টায় মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহির¤œল ইসলাম জানান, জেলে নৌকা ডুবি নিয়ে মতভেদ আছে, তবে অসংখ্য নৌকা ক্ষতিগ্রস্থ হয়েছে। নিখোঁজ এক জেলের ব্যাপারে থানায় পরিবার ও জেলেদের জিডি করতে বলা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে পুলিশ অভিযান করছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক