বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২০ বিকাল ০৩:৪৫
২২৩৩
হাসিব রহমান :: ভোলা আরো ১ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তার বাড়িও দৌলতখান উপজেলায় চর খালিফা ইউনিয়নে। এ নিয়ে দ্বীপজেলা ভোলায় মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য জানান।
সূূত্র জানান,বুধবার সন্ধ্যায় ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে বলায় হয় দৌলতখানের চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে প্রায় ৪০ বছরের এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তিনি কয়েক দিন আগে চট্রোগ্রাম থেকে ভোলায় আসেন। তার কোন উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষার পর রির্পোট পজেটিভ আসলে তাকে বুধবার রাতেই দৌলতখান হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
অপর দিকে আজ বৃহস্পতিবার সকালে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান,বুধবার রাতে আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তার বাড়িও দৌলতখান উপজেলা চরখলিফা ইউনিয়নের চরখলিফ গ্রামে। তার বয়স ৬০ বছর। তাকেও দৌলতখান হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে আক্রান্তদেও বাড়িসহ আশে পাশে কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত বাকী ৫ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ২ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সংখ্যা হলো ২১৬৭ জন। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ১৭৮৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮২ জন বলে জানিয়েছেন ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম।
সূত্র আরো জানান, আজ ভোলা থেকে ৫৮ জনের নমুনাসহ এ পর্যন্ত ভোলায় থেকে ৯২৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৬২০ জনের নমুনা রির্পোট পাওয়া গেছে। তার মধ্যে ১০ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত