অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই মে ২০২০ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

১৯৯১

অচিন্ত্য মজুমদার:: ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারেষ্টারের কাচারী এলাকার বাসিন্দা এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় কর্মরত ওই পুলিশ সদস্য বর্তমানে তার গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। এ ঘটনায় তার বাড়িসহ ৩ বাড়ি লকডাউন করা হয়। 

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্য ওই যুবক গত ৩ দিন আগে ছুটি নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ৭ দিন আগে ঢাকা থাকা অবস্থায় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর পর তিনি তার বাবার মৃত্যুর সংবাদে ভোলা চলে আসে। আজ বৃহস্পতিবার ওই নমুনার পরীক্ষার ফলাফলে তিনি করোনা ‘পজিটিভ’ বলে শনাক্ত হন। এরপর তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। এছাড়া ওই পুলিশ সদস্যের বাড়িসহ তিন বাড়ি  লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, ওই পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে তার ভাই, ভাবি, মা ও শিশুসহ ১০ জন সদস্য রয়েছে। শুক্রবার ওই ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...